নিজস্ব সাংবাদদাতা, পুরুলিয়া : কলাবনী আঞ্চলিক একত্রিত মহিলা সমতির উদ্যোগে ও বড় পাঁজনিয়া ষোলোআনা দিগর-এর সহযোগিতায় বড় পাঞ্জনিয়া শিব মন্দিরের সামনের মাঠে পালিত হলো বীরসা মুন্ডা জন্মজয়ন্তী। একইসঙ্গে প্রকৃতি বাঁচানোর আবেদন নিয়ে একটি রেলি ও প্রতিবাদ সভাও আয়োজিত হয় এদিন। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্থানীয়রা
পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের ‘মাদাম কুরী’ মহিলা শাখাকে আহ্বান জানিয়েছিল। দুপুরে থেকে গ্রামের মহিলাদের সাথে পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের মহিলা শাখার প্রতিনিধিরাও ৱ্যালিতে অংশগ্রহণ করেন। মূলত পাহাড়, জল, জঙ্গল বাঁচনোর প্ল্যাকার্ড হাতে এদিন উপস্থিত প্রতিনিধিরা হাঁটেন। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলার সহ সম্পাদক সঞ্জয় অধিকারী।

