নিজস্ব সংবাদদাতা, বলরামপুর : ন্যায্য মূল্যে সরকারি ভাবে কৃষক বাজারে ধান বিক্রয় করতে গিয়েও গুনতে হচ্ছে নগদ অতিরিক্ত টাকা, ক্ষোভ কৃষকদের।
পুরুলিয়ার বলরামপুর কৃষক বাজারে সরকারি ভাবে ধান বিক্রি করতে গিয়ে হায়রানির শিকার হচ্ছেন এলাকার কৃষকরা। কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসে চরম হায়রানির শিকার হতে হচ্ছে। কোনো কারণ ছাড়ায় কুইন্টাল প্রতি ৩কেজিও বেশি করে ধান বাদ দেওয়া থেকে অতিরিক্ত ৫০০ টাকা নেওয়ার অভিযোগ করছেন কৃষকরা।সরকারি ধান ক্রয় কেন্দ্রে কোনো চাষী ধান নিয়ে এলেই তার কাছ থেকে ৩০০টাকা ও আনলোডিং করার জন্য শ্রমিকদের জন্য চাষী পিছু ২০০টাকা করে নেওয়া হচ্ছে।

যদিও এদিনের সমস্ত অভিযোগ অস্বীকার করেন ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত মিলের লোকজনেরা।

খবর পেয়ে বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো কৃষক বাজারে যান। সেখানে তিনি ধান ক্রয় করার ক্ষেত্রে চাষীদের হায়রানির কথাগুলো শুনেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি ক্রয় কেন্দ্রে দালালরাজের অভিযোগ করেন। চাষীদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে নানারকম অজুহাত দিচ্ছে। দালালরা প্রাধান্য পাচ্ছে এই ক্রয় কেন্দ্রে। এই অব্যবস্থা না বন্ধ হলে কৃষকদের নিয়ে আন্দোলনেরও তিনি হুশিয়ারী দিয়েছেন।

অন্যদিকে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতি কুমার খবর পেয়ে সরজমিনে পৌঁছে যান।তারা চাষিদের অভিযোগ শুনেন এবং উপস্থিত মিলের লোকজনদের ও সরকারি আধিকারিকদের ন্যায্য মূল্যে ধান ক্রয় করার জন্য বললেন।যদি এই অভিযোগ আবারো আসে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।

শেয়ার করুন

You cannot copy content of this page