নিজস্ব সংবাদদাতা, ঝালদা : কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় শহীদ হলেন ঝালদার জওয়ান প্রদুম্ন লোহার, শনিবার গ্রামে ফিরছে কফিনবন্দি দেহ।কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শহিদ হলেন পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত পুস্তি গ্রামের বাসিন্দা। ২৪ বছরের ভারতীয় সেনা জওয়ান প্রদুম্ন লোহার। বৃহস্পতিবার ওই দুর্ঘটনায় মোট ১০ জন সেনা জওয়ান শহীদ হন এবং কয়েকজন আহত হন। প্রদুম্ন এর কফিনবন্দি দেহ শনিবার ঝালদায় পৌঁছাবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।এই দুঃসংবাদ পৌঁছাতেই পুস্তি গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন থেকে শুরু করে আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা সকলেই শোকস্তব্ধ। শহীদ জওয়ানের বন্ধু অবনী গরাই জানান, ছোটবেলা থেকেই দেশসেবার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয় ২০১৯ সালে, যখন তিনি ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসে যোগ দেন। প্রথমে রাজস্থানে পোস্টিং থাকলেও এক বছর আগে কাশ্মীরে পোস্টিং হয়।পরিবারের একমাত্র ছেলে প্রদুম্ন এর প্রয়ানে পরিবারকে ঘিরে গভীর উদ্বেগ ও বেদনা গ্রামজুড়ে। দেশরক্ষার পথে শহীদ এই বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা এলাকা।

শেয়ার করুন

You cannot copy content of this page