নিজস্ব সংবাদদাতা , বাঘমুন্ডি
৪ সেপ্টেম্বর , ২০২০

জঙ্গল মহল পুরুলিয়ার প্রত্যন্ত বাঘমুন্ডিতে এলাকার মানুষকে স্বনির্ভর করতে আজ, শুক্রবার কর্মতীর্থের উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এই প্রকল্পের অধীন বাঘমুন্ডির অযোধ্যা মোড়ের কাছে ৭০টি দোকান ঘর নিয়ে কর্মতীর্থটি গড়ে তোলা হয়েছে। সভাধিপতি জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও দুঃস্থ পরিবারের হাতে তাদের স্থায়ী রুজির উদ্দেশ্যে এই দোকানঘর গুলি তুলে দেওয়া হবে। তিনি আরো বলেন, এইসব গোষ্ঠী ও পরিবারগুলি যাতে সুষ্ঠভাবে দোকান চালাতে পারেন তার জন্য প্রাথমিক আর্থিক সহায়তা ছাড়াও ঋণের ব্যবস্থাও করা হবে ।

এদিনের অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও বাঘমুন্ডির বিডিও উৎপল দাস মুহুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মাহাত উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

You cannot copy content of this page