নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৫ সেপ্টেম্বর , ২০২০

একটি মাল বেঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্র পুরুলিয়া-চাইবাসা রোডের বি এস এন এল অফিসের দেওয়ালে ধাক্কা মারলে দেওয়াল সহ দু-তিনটি রাস্তার ধারের দোকান ও তিনটি বিদ্যুৎ পোল ভেঙে যায়। ঘটনা শনিবার ভোর বেলার।

জানা গিয়েছে, ওই রাস্তা ধরে বরাকর রোড ধরে টাটার দিকে যাওয়া একটি মালবাহী লরি শহরের পোস্ট অফিস মোড় পেরিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে চাইবাসা রোডের বি এস এন এল অফিসের দেওয়ালে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। চালক সহ লরিটিকে আটক করেছে পুরুলিয়া টাউন থানার পুলিশ।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page