নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৫ সেপ্টেম্বর , ২০২০
আজ ৫ই সেপ্টম্বর। সর্ব্বপল্লী রাধা কৃষ্ণনের জন্ম দিবস। এই দিনটি সারাদেশে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। সম্মান জানানো হয় শিক্ষকদের। এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুলিয়ার চারজন শিক্ষক শিক্ষা রত্ন পুরস্কারে পুরস্কৃত হলেন। তবে এবার পরিস্থিতি করোনার নিয়ন্ত্রণে। তাই একটি অনলাইন পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের পক্ষে পুরুলিয়া জেলা শাসকের মাধ্যমে জেলা শাসক দপ্তরেই এঁদের হাতে পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হয়েছে।

আজ এই অনলাইন পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিধু-কানহো-বীরসা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সুব্রত রাহা, পুরুলিয়া জে কে কলেজের প্রিন্সিপাল শান্তনু চট্টোপাধ্যায়, পুরুলিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক বারিদ বরণ মিশ্র এবং লক্ষণডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ওঝার হাতে এই সম্মানীয় পুরস্কার তুলে দেন জেলা শাসক রাহুল মজুমদার ।
শেয়ার করুন