নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৮ সেপ্টেম্বর , ২০২০
অতি সত্ত্বর দিতে হবে জমিদাতাদের চাকুরি ও অন্যান্য সুবিধা, এলাকার কয়লা খনিগুলিতে যথাযথ পরিমানে বালি ফিলিং করে অদূর ভবিষ্যতে এলাকার জমি ধ্বসের আশঙ্কাকে রুখতে হবে, ইত্যাদি একগুচ্ছ দাবি জানিয়ে নিতুড়িয়া থানার দুবেশ্বরী কোলিয়ারি কর্তৃপক্ষকে মঙ্গলবার ডেপুটেশন দিলেন সরবড়ি ও সংলগ্ন গ্রাম গুলির বাসিন্দা ও স্থানীয় ট্রেড ইউনিয়নগুলির সদস্যরা।
এদিন সরবড়ি সহ নওয়াদা, পুঁথিবাড়ি, বড়া, বারুইপুর ইত্যাদি একাধিক গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ট্রেড ইউনিয়ন গুলির সদস্যরা জানিয়েছেন তাঁদের দাবি জানিয়ে কোলিয়ারি কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়গুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বলে জানান ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
শেয়ার করুন