নিজস্ব সংবাদদাতা , ঝালদা
৮ সেপ্টেম্বর , ২০২০

২০১১তে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে বাম তথা সিপিআইএম-এর জনসমর্থনে ব্যাপক ধ্বস নামে। নীল-সাদায় ঢেকে যায় লাল ঝান্ডার রঙ। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে আবার মেরুনের সুনামি পুরুলিয়া জেলাজুড়ে। যার রেস আরো প্রকট হয় ২০১৯-এর লোকসভা ভোটের ফলে। ২০২০ ঢুকতে ঢুকতেই তৃণমূল-বিজেপির দলে যোগদান প্রক্রিয়ার প্রবল প্রতিযোগিতায় জেলার রাজনৈতিক মানচিত্রে একপ্রকার কোনঠাসা হয়ে পড়ে বামপন্থীরা। কিন্ত এই পরিস্থিতিতেই চমক দিল ঝালদার ১৪ নম্বর পঞ্চায়েত সমিতি অঞ্চল। মঙ্গলবার এই সমিতি অঞ্চলের গত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি প্রার্থী নুবীবালা সিং মুড়া ও বিজেপি নেতা প্রভাত মাহাত সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৩০টি পরিবার সিপিআইএম দলে যোগদান করেন বলে সিপিআইএম সূত্রে দাবি করা হয়েছে। ঝালদা সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক উজ্জল চট্টরাজ এদিন জানান, “গত সাড়ে আট বছরে তৃণমূল-বিজেপির বিষয়ে ক্রমশঃ মোহ ভঙ্গ হচ্ছে মানুষের”।

শেয়ার করুন

You cannot copy content of this page