নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৯ সেপ্টেম্বর , ২০২০

বুধবার পুরুলিয়া জেলা পরিষদের সভাগৃহে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে মানভূম-পুরুলিয়ার দুই বীর শহীদ গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাতর মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে বৈঠক করা হয়। বৈঠকে এদিন কুড়মি জনজাতি গোষ্ঠীর বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-সমর্থকরা উপস্থিত থাকলেন। প্রসঙ্গত ব্রিটিশ ভারতের মানভূম পুরুলিয়ার দুই বীর শহীদ গোবিন্দ মাহাত এবং চুনারাম মাহাতর মূর্তি স্থাপনের দাবি কুড়মি সংগঠনগুলির দীর্ঘদিনের।

৩০ সেপ্টেম্বর ২০২০ মানবাজার থানার চৌহিদ্দির মধ্যেই এই দুই বীর শহীদের মূর্তি স্থাপন করা হবে বলে এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের জানান। বৈঠকে এদিন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য কমিটির সম্পাদক রামেশ্বর মাহাত, সুশীল মাহাত, হংসেশ্বর মাহাত, আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত সহ ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনগুলির বহু কর্মী-সমর্থকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page