নিজস্ব সংবাদদাতা , কাশীপুর
৯ সেপ্টেম্বর , ২০২০
বুধবার কাশীপুর ব্লকের কল্লোলী গ্রামীণ হাসপাতাল ও নপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের ‘বীরাঙ্গনা’ সম্মানে সম্মানিত করলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া ও কাশীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ফিরোজ মণ্ডল।
এদিন আশা কর্মীদের এই সম্মান জানাতে গিয়ে সৌমেন বেলথরিয়া বলেন, বর্তমান অতিমারির পরিস্থিতিতে আশা কর্মীরা প্রতি নিয়ত চরম বিপদের ঝুঁকি নিয়েও মানুষকে সুস্থতার যে নিশ্চয়তা প্রদান করছেন তা বিশেষভাবে প্রশংসার বিষয়।
শেয়ার করুন