নিজস্ব সংবাদদাতা , রঘুনাথপুর
৯ সেপ্টেম্বর , ২০২০

মঙ্গলবার রঘুনাথপুর মহকুমার চোরপাহাড়ী অঞ্চলের মেট‍্যাল সহর উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী ছাত্রী পম্পা বাউরী ও পার্বতী বাউরীকে উচ্চ মাধ‍্যমিকে অসামান্য সাফল্যের জন্য সম্মান জানিয়ে এলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এবছর উচ্চ মাধ্যমিকে পম্পা বাউরির প্রাপ্ত নম্বর ৪৮৫ (৯৭%) এবং পার্বতী বাউরির প্রাপ্ত নম্বর ৪৭৫ (৯৫%)। এদিন এই দুই সফল ছাত্রীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়ে ভবিষ্যতে সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতিতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সুজয় বাবু।

এদিনই আবার সম্প্রতি রঘুনাথপুরের প্রয়াত তৃণমূল কর্মী শান্তনু মাহাতর পরিবারের পরিজনদের সঙ্গেও সাক্ষাৎ করেন সুজয় বন্দ্যোপাধ্যায়। যে কোন পরিস্থিতিতেই দল যে মৃত শান্তনুর পরিবারের পাশে থাকবে, এই আশ্বাস এদিন সুজয় বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পরিজনদের।

শেয়ার করুন

You cannot copy content of this page