নিজস্ব সংবাদদাতা , বান্দোয়ান
৮ সেপ্টেম্বর , ২০২০
তেমন কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অপসারিত হয়েছিলেন পঞ্চায়েতের ভি এল ই পদ থেকে। তৎকালীন প্রশাসনের উদাসীনতায় পুনর্বহালের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা
করেন। কোর্ট মামলাটিতে পিটিশনারের পক্ষে রায় দিয়ে কাজে পুনর্বহালের নির্দেশ দিলেও পেরিয়ে গেছে ২ মাসের ওপর, তবু এখনও পঞ্চায়েত তাঁকে পদে পুনর্বহাল করেনি বলে অভিযােগ। ঘটনা বান্দোয়ান ব্লকের চিরুডি পঞ্চায়েতের। প্রসঙ্গত এই পঞ্চায়েতের রাধানগর গ্রামের বাসিন্দা গৌরীশঙ্কর মাহাত ২০১০ সালে চিরুডি পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল ভিএলইপদে কাজে যােগদান করেন। তাঁর নিজের বক্তব্য, “২০১৩ সালের সেপ্টেম্বরে কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আমাকে পদ থেকে অপসারণ করা হয়।”
তিনি বলেন,তৎকালীন জেলা প্রশাসনের সর্বস্তরে পুনর্বহালের শত আবেদন করেও সাড়া না পাওয়ায় তিনি পদে পুনর্বহালের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেন। মাননীয় আদালত গত ২ জুলাই ২০২০ গৌরীশঙ্কর মাহাতকে কাজে পুনর্বহালের নির্দেশ দিয়ে মামলার রায় দেন। এই নির্দেশের পক্ষে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারও পঞ্চায়েত আধিকারিকদের উদ্দেশ্যে চিঠি দিয়ে গৌরীশঙ্কর মাহাতকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের রায় ঘােষণা থেকে আজ পর্যন্ত প্রায় ২ মাস উত্তীর্ণ হয়ে গেলেও এখনও তাঁকে কাজে পুনর্বহাল করা হয়নি বলে অভিযােগ গৌরীশঙ্কর মাহাতর। এদিকে বিষয়টিতে জেলা প্রশাসনের গড়িমসি নিয়ে প্রশ্ন তুলছেন অভিজ্ঞ মহল।
শেয়ার করুন