নিজস্ব সংবাদদাতা , ঝালদা
১০ সেপ্টেম্বর , ২০২০

দলের রাজ্য সম্পাদকের গ্রেপ্তারির প্রতিবাদে পুরুলিয়া জেলা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে ঝালদায় আজ একটি বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলের শেষে বীরসা মোড়ে এদিন একটি প্রতিবাদ সভাও করা হয়েছে।

জেলা ফরওয়ার্ড ব্লকের দাবি রাজ্যে আমফান ও করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারনে ফব-র পক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্লকে ব্লকে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিলো সম্প্রতি। তারপরই দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ দুই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হরিপদ বিশ্বাস এবং সঞ্জীব চট্টোপাধ্যায়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে এদিন ঝালদায় এই প্রতিবাদ সভার কর্মসূচি গৃহীত হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ফব-র পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি জানিয়েছেন, “রাজ্য সরকার অনৈতিকভাবে বিরোধীদের কন্ঠরোধ করছে”।

শেয়ার করুন

You cannot copy content of this page