নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১০ সেপ্টেম্বর , ২০২০
আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষে একলব্য মডেল স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হল। এই মডেল স্কুল থেকে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী মোট ১২ জন ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার হিসেবে ল্যাপটপ, শিক্ষা সামগ্রী ও বই তুলে দেওয়া হয়। পুরুলিয়া জেলা শাসক দপ্তরের সম্মেলন কক্ষে এদিনের এই সরকারী অনুষ্ঠানে পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শান্তিরাম মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রতুল কুমার বসু প্রমুখ। কৃতী ছাত্র-ছাত্রী সহ এই মডেল স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিষয়েও প্রশাসন সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও এদিন অনুষ্ঠানে উপস্থিত পদাধীকারীদের পক্ষে বার্তা দেওয়া হয়েছে
শেয়ার করুন