নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১০ সেপ্টেম্বর , ২০২০

বৃহস্পতিবার সকাল থেকেই জিতা পরবে মাতলো পুরুলিয়ার মানুষ। শহর থেকে গ্রাম, এদিন জিতা পরবের আচার পালন করেছেন গৃহবধুরা। । প্রথা মেনে গৃহবধুরা সন্তান-সন্ততি সহ পরিবারের মঙ্গল কামনায় করেন উপোষ।

এদিন সকাল থেকেই শহরের মূল চক্ বাজার, হাট তলা সহ বিভিন্ন স্থানে শাল পাতার খালা বিক্রী করতে ভিড় জমিয়েছিলেন গ্রামীণ মহিলারা। রাস্তার ধারে ফুটপাতে শালুক পদ্ম বিক্রি হয়েছে ঢের, বলছেন চক্ বাজারের ফুল বিক্রেতারা। শহরের ফল-মিস্টান্নের দোকানগুলিতেও এদিন উপচে পড়েছে ভিড়। বাজারের ফল ব্যবসায়ী ইদ্রিস আলি, আসরফ আলি কিংবা সেখ আনুদের বক্তব্য, “দীর্ঘ লকডাউনে বাজারের অবস্থা তলানিতে। তবু জিতা পরবে কিছুটা হলেও বিক্রিবাটা হয়েছে।

দেখুন ভিডিও

শেয়ার করুন

You cannot copy content of this page