নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৩ সেপ্টেম্বর , ২০২০

দীর্ঘ ৯ দিন লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যু হল হাতির হানায় আহত বৃদ্ধার। গত ৪ সেপ্টেম্বর রাতে বাঘমুন্ডির লহরিয়া গ্রামের বাসিন্দা ফুলমণি মাহাত নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকা হাতি এসে বাড়ির দেওয়াল ভেঙে বৃদ্ধাকে টেনে হিঁচড়ে ১০০ মিটার দূরে ছুঁড়ে ফেলে। সেসময় গোবরের স্তুপের ওপর পড়ায় প্রাণে বেঁচে গেলেও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত রবিবার মৃত্যুর কোলে ঢোলে পড়েন ফুলমণি দেবী।

শেয়ার করুন

You cannot copy content of this page