নিজস্ব সংবাদদাতা , রঘুনাথপুর
১৩ সেপ্টেম্বর , ২০২০
ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু-জনের ।আহত আরে ৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে আজ ভোর রাতে। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অদূরে। একটি সুমোগাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে রঘুনাথপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকেরা সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। চারজন চিকিৎসাধীন। মৃত এক মহিলা ও এক পুরুষ।তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘাতক লরিটিকে আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ। যদিও চালক এবং খালাসি পালাতক ।
শেয়ার করুন