নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৭ সেপ্টেম্বর , ২০২০

জেলায় শেষ তিন দিনে ৬ জনের মৃত্যু করোনায়। মঙ্গল ও বুধবারের পর বৃহস্পতিবারও পুরুলিয়ায় ২ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসনের রিপোর্টে জানা গিয়েছে। তবে দৈনিক সংক্রমণের সংখ্যা এদিন গত দুদিনের তুলনায় কিছুটা স্বস্তি দিয়েছে। এদিন নতুন করোনা সংক্রমণ জেলাতে ৭২ জন। এদিনের সংক্রমণ ধরে এ পর্যন্ত জেলাতে মোট করোনা সংক্রমণের শিকার ২৫৯৩ জন, মৃত্যু ১৩ জনের। সুস্থতার হার ৬৪.৬৭ শতাংশ বলে প্রশাসনিক রিপোর্টে জানা গিয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত জেলায় মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪১টি।

পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/

COVID_86

শেয়ার করুন

You cannot copy content of this page