নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১৯ সেপ্টেম্বর , ২০২০
গত মঙ্গলবার রাতে বিজেপির পুরুলিয়া জেলা বিজেপির যুব মোর্চার প্রাক্তন নেত্রী তথা বর্তমানে দলের জেলা কমিটির সদস্যা পূর্ণিমা গরাইকে গড়বেতা থানার পুলিশ আটক করে তুলে নিয়ে যায়। এরই প্রতিবাদে আজ, শনিবার দলের জেলা মহিলা মোর্চার পক্ষে মুখে কালো কাপড় বেঁধে পুরুলিয়া সদর থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ অবস্থান করা হয়। বিক্ষোভকারীদের পক্ষে এদিন পূর্ণিমা গঁরাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়েছে। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী কাবেরী চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য তথা জেলায় গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। একটা স্যোশাল মিডিয়ার পোস্টের কারনে অন্যায়ভাবে আমাদের দলের নেত্রীকে তুলে নিয়ে গেছে পুলিশ”। তাঁর আরো দাবি বর্তমানে এ রাজ্যে অন্যায়ভাবে মহিলাদের হেনস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার একই ইস্যুতে পুরুলিয়া সদর থানায় বিক্ষোভ প্রদর্শন করেছিল বিজেপির শহর কমিটি।
শেয়ার করুন