নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২০ সেপ্টেম্বর , ২০২০

শনিবার পুরুলিয়া জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এদিন গভীর রাতে জেলা প্রশাসনের রিপোর্টে জানা গিয়েছে শনিবার জেলায় ১ জনের মৃত্যুও হয়েছে। এদিনের মৃত্যু ধরে জেলাতে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪। একই সঙ্গে শনিবার পর্যন্ত জেলাতে মোট ২৭৮১ জন সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। জেলার করোনা সংক্রমিতদের সুস্থতার হার এদিনের প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী ৬৩.২৫ শতাংশ।

শনিবার পর্যন্ত পুরুলিয়া জেলায় মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ টি।

পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/

Skip to PDF content
শেয়ার করুন

You cannot copy content of this page