নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২০ সেপ্টেম্বর , ২০২০
রবিবার আবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল জেলায়। এনিয়ে জেলায় মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৫। রবিবার প্রশাসনের রিপোর্টে জানা গিয়েছে নতুন করে এদিন ৬৪ জন সংক্রমণের শিকার হয়েছেন জেলাতে । মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে (রবিবার পর্যন্ত)২৮৪৫। জানা গিয়েছে এদিন জেলাতে সুস্থ হয়ে ফিরে গিয়েছেন ৪৯ জন। জেলার রবিবারের সুস্থতার হার ৬৩.৫৫ শতাংশ।

তবে আশাব্যাঞ্জক যে, রবিবার ৯ টি কন্টেইনমেন্ট জোন কমে মোট কন্টেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০টিতে। যা শনিবার পর্যন্তও ৪৯৯ ছিল।
পুরুলিয়া জেলার কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা জানতে দেখুন
সূত্রঃ http://www.purulia.gov.in/
