নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২২ সেপ্টেম্বর , ২০২০
মঙ্গলবার হুড়া ব্লকের দুর্নীতি বিরোধী জমি রক্ষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে ব্লকের বিডিও ও বিএল এন্ড এলআরও দপ্তরে একগুচ্ছ দাবিসনদ পেশ করা হয়। মূলতঃ ৫১(এ) ফর্মের আবেদনের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জমির রেকর্ড করা, ৫১(এ) ধারার অসম্পূর্ণ জমির কাজ সম্পূর্ণ করে নেটে আপলোড করা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূসম্পত্তি সংশ্লিষ্ট সঠিক ব্যাক্তি/ব্যাক্তিগণের নামে রেকর্ড করার ব্যবস্থা করা, কৃষকদের সুবিধার্থে জমি নথিভুক্তির কাজ পঞ্চায়েত দপ্তরে করার দাবি সহ একগুচ্ছ দাবিসনদ এদিন পেশ করা হয়েছে বলে কমিটির পক্ষে জানা গিয়েছে।
এদিন হুড়া হাটতলা থেকে একটি মিছিও করেন কমিটির সদস্যরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন দুর্নীতি বিরোধী জমি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি নন্দগোপাল মাহাত, সম্পাদক স্বপন কুমার মুর্মু, কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সীতারাম মহাতো সহ অন্যান্য সদস্যরা।
শেয়ার করুন