নিজস্ব সংবাদদাতা , রঘুনাথপুর
২৩ সেপ্টেম্বর , ২০২০
রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বাথরুমের ভেতর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ। উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। জানা গিয়েছে বুধবার রাতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগের মাতৃ প্রতীক্ষালয়ের শৌচাগার থেকে এই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
লিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মহিলার নাম লক্ষী বাউরি। পাঁচ বছর আগে বিয়ে হয় তার। মহিলার দু বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। জানা গিয়েছে এদিন মহিলার শিশু সন্তান এস এন সি ইউ বিভাগে ভর্তি ছিল এবং ওই মহিলা ছিলেন ছিলেন প্রতীক্ষালয়ে। ওই প্রতীক্ষালয়ের ভেতরেই অবস্থিত বাথরুমের ভেতর গিয়েছিলেন মহিলা। বেশ কিছুক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হওয়াতে বাড়ির লোক হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই শৌচাগারের দরজা ভেঙে উদ্ধার করে মহিলার ঝুলন্ত দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ
দেখুন ভিডিও
