নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৩ সেপ্টেম্বর , ২০২০

সপ্তাহব্যাপী জেলার ব্লকে ব্লকে বিডিওদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিসনদ পেশ করার কর্মসূচির দ্বিতীয় দিন দলের পক্ষ থেকে আড়ষা ব্লকের বিডিওকে দাবিসনদ পেশ করা হয় বুধবার। মঙ্গলবার ঝালদা-১ ব্লকের পর এদিন আড়ষায় ফরওয়ার্ড ব্লকের এই কর্মসূচিতে উপস্থিত থাকলেন দলের জেলা সম্পাদক মিহির মাঝি সহ অসীম সিনহা, ধীরেন্দ্রনাথ নাথ মাহাত, তরণি মাঝি, সুধাতর প্রসাদ প্রমুখ।

মূলত বর্তমান পরিস্থিতিতে সরকারী চাকুরিহীন প্রতিটি পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান,গরীব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আগামী এক বছর মাসিক ১০ হাজার টাকা করে অনুদান প্রদান, কর্মহীন বেকার ও কর্মচ্যুত শ্রমিকদের জন্য ন্যুনতম সুদে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করা, গ্রাম শহর নির্বিশেষে একশো দিনের কাজকে ন্যুনতম দু’শো দিনের কাজে রূপান্তরিত করা সহ ৯ দফার দাবি সনদ এদিন আড়ষা সমষ্টি উন্নয়ন আধিকারিকে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page