নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৩ সেপ্টেম্বর , ২০২০
পুরুলিয়া জেলার মহাবিদ্যালয় গুলিতে ছাত্রের অনুপাতে আসন সংখ্যা অনেক কম। ফলে কলেজে ভর্তি হতে না পেরে বহু ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষায় বাধা পড়ছে। এই কারন দর্শিয়ে পুরুলিয়ার জেলা শাসককের কাছে জেলার মহাবিদ্যালয় গুলিতে আসন সংখ্যা বৃদ্ধি করার আবেদন জানাল ওয়েস্ট বেঙ্গল প্রফেসর্স টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলা কমিটি।
কমিটির জেলার সভাপতি তথা সিধু-কানহু-বীরসা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক অর্ণবী সেন এবং সম্পাদক তথা শিক্ষক সহিদ আনসারি জানিয়েছেন, মঙ্গলবার জেলার ছাত্র-ছাত্রীদের এই সমস্যার কথা উল্লেখ করে জেলা শাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। তাঁরা আরো বলেন, জেলার কলেজগুলিতে ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত ওয়েটিং লিস্টে বহু সংখ্যায় ছাত্র-ছাত্রীরা রয়েছেন। কিন্ত কলেজগুলিতে আসন সংখ্যা সীমিত হওয়ায় তাঁরা স্নাতক স্তরে শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জেলার কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির আসন সংখ্যা বাড়িয়ে বা শিফট ভিত্তিতে ক্লাসের ব্যবস্থা করে অধিক সংখ্যক জেলার ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার বন্দোবস্ত করার লিখিত আবেদন কমিটির পক্ষে করা হয়েছে বলে কমিটির ওই দুই পদাধীকারীরা জানিয়েছেন।
শেয়ার করুন