নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৪ সেপ্টেম্বর , ২০২০

সপ্তাহব্যাপী ডেপুটেশন কর্মসূচির তৃতীয় দিনে ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি বৃহস্পতিবার ঝালদা-২ নম্বর ব্লকের বিডিওকে ৯ দফা দাবিসনদ পেশ করে। মূলত বর্তমান পরিস্থিতিতে সরকারী চাকুরিহীন প্রতিটি পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান,গরীব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আগামী এক বছর মাসিক ১০ হাজার টাকা করে অনুদান প্রদান, কর্মহীন বেকার ও কর্মচ্যুত শ্রমিকদের জন্য ন্যুনতম সুদে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করা সহ একগুচ্ছ দাবিসনদ ব্লকের বিডিওদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেওয়ার কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার কর্মসূচির তৃতীয় দিনে ঝালদা-২ নম্বর ব্লকের বিডিওকে দাবিসনদ পেশ করা হয়। এদিন ফব-র পক্ষে কোটশিলা স্টেশন থেকে কর্মী-সমর্থকদের একটি মিছিলও করা হয়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফরওয়ার্ড ব্লকের এদিনের মিছিলের জনসমাগম তৃণমূল-বিজেপির কপালে নাকি চিন্তার ভাঁজ ফেলেছে বলে ঝালদা-২ নম্বর ব্লকের রাজনৈতিক মহলের দাবি।

শেয়ার করুন

You cannot copy content of this page