নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৪ সেপ্টেম্বর , ২০২০

শত চেষ্টাতেও পথ দুর্ঘটনা কমছে না। উল্টো দিকে পুরুলিয়ায় বিগত কয়েক দিনে করোনা সংক্রমণও উর্ধমুখী। এই পরিস্থিতিতে জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়া শহরে বৃহস্পতিবার সচেতনতা মূলক পথ নাটিকার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে শহরের ট্যাক্সিস্ট্যান্ডে পথ দুর্ঘটনা ও করোনা সংক্রমণে রাশ টানতে মানুষকে সচেতন করতে দু’টি পথ নাটিকা উপস্থাপিত হয়। দুটি নাটকের মধ্যে একটিতে সরকারের “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির সুরে রাস্তা-ঘাটে সচেতনভাবে ট্রাফিক বিধি মেনে গাড়ি-ঘোড়া চালানো, পথচারিদের বিধি মেনে রাস্তা পারাপার হওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আরেকটি নাটকের মাধ্যমে বর্তমান কোভিড পরিস্থিতিতে কি উপায়ে জেলার মানুষ সংক্রমণ এড়িয়ে চলবেন বা এ বিষয়ে সচেতন থাকবেন, সেই সংক্রান্ত সরকারি বিধি মানার নির্দেশ সহ সচেতনতার বার্তা পরিবেশিত হয়। নাটক দু’টি এদিন উপস্থাপন করে পুরুলিয়ার ‘কওকথা-কলকাতা’ নাট্য গোষ্ঠী।

শেয়ার করুন

You cannot copy content of this page