নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৪ সেপ্টেম্বর , ২০২০
রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঊষর মুক্তির বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠলো তৃণমূল শাসিত পুরুলিয়ার গৌরাঙ্গ ডি গ্রাম পঞ্চায়েত এর বিরুদ্ধে।আজ এই ইস্যুতে দীর্ঘক্ষণ পঞ্চায়েত এর উপপ্রধান সহ কর্মীরা তালাবন্ধ থাকলেন বিজেপির হাতে।
দেখুন ভিডিও
আন্দোলনকারীদের অভিযোগ মুসারক আনসারী নামে এক গ্রামবাসীর নামে এক লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দ হয় এই প্রকল্পের কাজে।কিন্তু সে টাকা উপভক্তার কাছে পৌঁছায়নি। কোন কাজ ও শুরু হয়নি। আজ দুপুর থেকে তাই তালাবন্ধ সংশ্লিষ্ট পঞ্চায়েত। উপভক্তা ও জানিয়েছেন এই প্রকল্পে একটি ছোট জলাশয় খনন করার কথা।১০০দিনের কাজে এই কাজ হবে।কিন্তু এখনো তা হয়নি। এলাকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতেই শাসকদলের কর্মীরা ঐ গ্রামবাসীর সাথে যোগাযোগ করে তার ক্ষোভ প্রশমনের জন্য আসরে নামে। আজ বেলা বাড়লে ঘটনাস্থলে পুলিশ আসে।সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয় পুলিশি মধ্যস্থতায়। এবার দ্রুত কাজ শুরুর আশ্বাস মিলেছে এই বৈঠকে। তারপর পঞ্চায়েত এর তালা খুলে মুক্তি দেওয়া হয় আটক কর্মী এবং পঞ্চায়েত কর্তাদের।
শেয়ার করুন