নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৪ সেপ্টেম্বর , ২০২০

বিগত দশ বছর ধরে রাজ্যেশাসন ক্ষমতায় তৃণমূল। তবু বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ন’টির মধ্যে সাতটি বিধানসভার টার্গেট নিয়ে লড়াইয়ে নামতে চায় তৃণমূল। সম্প্রতি পত্রিকার লাইভ অনুষ্ঠানে মুখােমুখি হয়ে এ রকমই ইঙ্গিত দিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তবে কোন দুটি বিধানসভা তৃণমূলের লড়াইয়ের তালিকা থেকে বাদ স্পষ্টভাবে বলেননি তিনি।

সুজয়বাবুর দাবি, সব দলই ভােট গণনার প্রাক মুহূর্ত পর্যন্ত জেতার কথা বলে।তিনি বলেন, বিরােধীরা পঞ্চায়েত নির্বাচনে গণনার আগে মানবাজারে জেতার দাবি করেছিলেন। মানবাজারে ওরাই সাফ হয়ে গেলেন। দলের জেলা কমিটির বিষয়ে সুজয় বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, যে কোন মিটিং-এ সবার কথা শােনা হবে। তাতে মিটিং যত দীর্ঘ হােক না কেন। ওইদিন দলীয় আলােচনার পাশাপাশি প্রশাসনিক বিষয়েও সচ্ছ উত্তর দেন জেলা পরিষদের সভাধিপতি। জেলার অবৈধ পাথর খাদানের প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে প্রায় অধিকাংশইবন্ধ।তবে লুকিয়ে চুরিয়ে যেগুলাে চলছে তার ব্যাপারে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে সুজয়বাবুর বক্তব্য, মন্ত্রী, জেলাশাসক, মাইনস দপ্তরের এমডি, সংশ্লিষ্ট ব্লকের বিএলআরও, বিডিও-দের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করা হবে শীঘ্রই।

শেয়ার করুন

You cannot copy content of this page