নিজস্ব সংবাদদাতা , বাঘমুন্ডি
২২ সেপ্টেম্বর , ২০২০
বাঘমুন্ডি ব্লক অফিসের গেটের সামনেই বেহাল রাস্তা, পারাপার হয়ে উঠেছে অত্যন্ত দুষ্কর। রাস্তার ঢালাই উঠে গর্ত হয়ে গিয়েছে যা সাম্প্রতিক বর্ষার কারণে জল জমে ডোবায় পরিণত হয়েছে বলে এলাকাবাসীর দাবি। ব্লক অফিসের ঠিক বিপরীতেই রয়েছে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই রাস্তা দিয়েই যাওয়া যায় অযোধ্যা হিলটপ সহ বাঘমুন্ডির বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। ।দীর্ঘদিন থেকেই এখানে বেহাল হয়ে পড়ে আছে তবে বর্ষাকালে হালকা বৃষ্টিপাত হলেও ডোবার সৃষ্টি হয়ে রাস্তা পারাপারে প্রচুর অসুবিধা হয়।
এছাড়াও বাঘমুন্ডি ঝালদা মেনরোডে বাঘমুন্ডি থানার পাশেই রাস্তায় খন্দ হয়ে জল জমে রয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
শেয়ার করুন