নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৯ সেপ্টেম্বর , ২০২০

লেগেছে জলের মিটার পুরুলিয়ার পুর এলাকার বাড়িতে বাড়িতে। কিন্তু কানেকশনের মিটার নিয়ে পুরসভাতেই মতানৈক্যের জটিলতা তৈরি হয়েছে। জলের মিটারের অভাবে বাড়িতে বাড়িতে জলের সংযােগের কাজ আপাতত বন্ধ পুরুলিয়া পুরসভাতে। পুজোর আগে আদও জলের সংযােগ দেওয়ার কাজ শুরু করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে।
পুরসভা কর্তৃপক্ষ। দ্রুত ওই কাজ শুরু করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। যদিও পুরসভার প্রশাসকের দাবি, মিটারের সংকট থাকলেও কাজ বন্ধ নেই।

স্থানীয় ও পুরুলিয়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া পুরসভা এলাকায় বেশ কিছুদিন আগে থেকেই বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযােগ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথমে জলের সংযােগের জন্য লটারি প্রক্রিয়া শুরু হয়। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে লটারির পরিবর্তে পুরসভা এলাকার প্রত্যেক বাসিন্দাকেই বাড়িতে পানীয় জলের সংযােগ দেওয়ার কাজ শুরু করে পুরসভা। জলের সংযােগ দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার কাজ করছে এমইডি। জানা গিয়েছে, পুরুলিয়া পুরসভাতে প্রতি বাড়িতে জলের সংযােগের জন্য বাসিন্দাদের আবেদন করার পাশাপাশি এ জন্য দুহাজার টাকাও জমা দিতে হচ্ছে পুরসভাতে।

পুরুলিয়া পুরসভা সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ১০ দিন ধরে পুরুলিয়া পুরসভাতে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযােগ দেওয়ার কাজ বন্ধ রয়েছে। জলের মিটারের অভাবেই জলের সংযােগ দেওয়ার কাজ বন্ধ রয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরুলিয়া পুরসভার জলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানান, পুরসভা এলাকায় মােট প্রায় ২৯ হাজার বাড়িতে জলের সংযােগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এখনও পর্যন্ত মােট প্রায় ৬ হাজার বাড়িতেপানীয় জলের সংযােগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।

পুরসভার আর এক আধিকারিক জানান, প্রথম ধাপে জলের সংযােগের জন্য ৬ হাজার জলের মিটারের টেন্ডার করা হয়েছিল। সেইজলের মিটারগুলি শেষ হয়েছে। তাই জলের সংযােগ দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। নতুন করে আরও ৬ হাজার জলের মিটারের জন্য টেন্ডার করার কাজ চলছে। তবে টেন্ডার প্রক্রিয়া শেষ করে আবার কাজ শুরু হতে প্রায় এক মাসের বেশি সময় লাগবে। এ বিষয়ে বিদায়ী কাউন্সিলর তথা তৃণমূলের পুরুলিয়া শহরের সভাপতি বিভাস রঞ্জন দাস বলেন, এখনও টাকা জমা নেওয়ার কাজ চলছে। তবে টাকা জমা নিয়েও দীর্ঘদিন জলের সংযােগ দিতে না পারলে পুরসভার সঙ্গে দলেরও ভাবমূর্তি নষ্ট হবে। এ বিষয়ে প্রশাসকের সঙ্গে কথা বলব। পুরুলিয়া পুরসভার প্রশাসক সামিম দাদ খান বলেন, কাজ বন্ধ রয়েছে বলে যা বলা হচ্ছে সেটা ঠিক নয়। মিটার নেই ঠিকই। তবে বাকি কাজগুলি এগিয়ে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, ৬হাজার নয়, ১২হাজার জলের সংযােগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page