নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২ অক্টোবর , ২০২০

জেলাজুড়ে পালিত হল “জাতির জনক” মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম দিবস। এদিন পুরুলিয়া জেলা প্রশাসনের সদর দপ্তরে গান্ধী মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৈয়দ মুফতি সৈকত সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকরা।

পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জানান শুক্রবার শহরের সাহেব বাঁধ, ধবঘাটা হরিজন কলোনি সহ একাধিক জায়গায় মহাত্মা গান্ধীর মুর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে জাতির জনককে স্মরণ করা হয়েছে। তৃণমূলের পক্ষে গান্ধী স্মরণে এদিন বৈদ্যনাথ মন্ডল, প্রদীপ ডাগা, রবিশঙ্কর দাস সহ জেলা তৃণমূলের একগুচ্ছ সদস্য উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে।

জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, শুক্রবার তাঁরা দলের পক্ষ থেকে পুরুলিয়ার প্রতিটি ব্লকের কর্মকর্তা ও সমর্থকদের মাধ্যমে জাতির জনককে শ্রদ্ধার সঙ্গে স্ণরণ করেছেন। তিনি আরো বলেন, শুক্রবার গান্ধীজীকে স্মরণ করেই হুড়ায় বিজেপির মিছিলের সূচনা করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page