নিজস্ব সংবাদদাতা , কাশীপুর
৬ অক্টোবর , ২০২০
সােমবার ১২ দফা দাবিতে ব্লকে কাশীপুর ব্লকে ডেপুটেশন দিতে যায় বিজেপি। সেই সময় বিজেপি নেতা স্বপন চৌধুরী ব্লকের গেট তালাবন্ধ দেখে তাতে লাথি মারেন বলে অভিযােগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়।
পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথােরিয়া বলেন, এদিনে বিজেপি ব্লকে ডেপুটেশন দিতে এসে নােংরামি করেছে। ওদের নেতা কর্মীরা ব্লকের গেটে লাথি মেরে তালা ভেঙ্গের চেষ্টা করে। পুলিস বাধা দিতে গেলে পুলিসের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের বচসা হয়। তিনি আরও বলেন, কারও কোনাে অভিযােগ থাকতে পারে। কিন্তু করােনা জন্য বন্ধ থাকা গেটে লাথি মেরে প্রতিষ্ঠানকে অপমান করেছে ওই বিজেপি নেতা। একই সঙ্গে গেটে থাকা ব্যানার ও পােষ্টার ছিঁড়ে দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বিজেপি নেতা স্বপন চৌধুরী বলেন, বিজেপির ডেপুটেশনে নেতা -কর্মীদের আটকানাের জন্য ব্লক প্রশাসন গেটে তালা দিয়ে রেখেছেন। আমরা ঢােকার চেষ্টা করেছি মাত্র। তাতে সামান্য ধাক্কা ধাক্কি হয়েছে। আর আমাদের কাজে যদি প্রতিষ্ঠানের অপমান হয়ে থাকে তাহলে ব্লকের আধিকারিকেরা ওই প্রতিষ্ঠানে থেকে যে অন্যায় কাজগুলি করছেন তাতে কার অপমান হচ্ছে?
শেয়ার করুন