নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৬ অক্টোবর , ২০২০

উত্তরপ্রদেশের হাথরাস, বাংলার ঘাটাল, ডেবরা, মধ্যমগ্রাম সহ পুরুলিয়ার আঁকরোতে মহিলাদের উপর পাশবিক নির্যাতনের বিরুদ্ধে পথে নামলো পুরুলিয়া জেলা বামফ্রন্ট। মঙ্গলবার জেলাজুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচিতে মিছিল ও পথসভা করা হয়। পুরুলিয়া শহরে এদিন বামফ্রন্টের প্রতিবাদ নিছিল থেকে শ্লোগান ওঠে অতি সাম্প্রতিক উত্তরপ্রদেশের হাথরাস এবং বাংলার ডেবরা, মধ্যমগ্রাম, কামদুনি, ঘাটাল সহ পুরুলিয়ার বান্দোয়ান থানার আঁকরোতে মহিলাদের ওপর পাশবিক নির্যাতনের বিরুদ্ধে। বামপন্থীরা এদিন এই সমস্ত ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছেন তাঁদের মিছিল থেকে।

এদিন শহরের ট্যাক্সিস্ট্যান্ড থেকে রথতলা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম-এর জেলা সম্পাদক প্রদীপ রায়, মনীন্দ্র গোপ, আরএসপি-র জেলা সম্পাদক অত্রি চৌধুরি, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা নিশিকান্ত মেহেথা, সিপিআই-এর জেলা নেতা সহজ সাউ প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page