নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৭ অক্টোবর , ২০২০

১৫০ দিনের সোশ্যাল অডিটের প্রধান দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে বুধবার জেলা প্রশাসনিক ভবনের সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সভা করলেন সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের পুরুলিয়ার সদস্যরা। বিক্ষোভে অংশগ্রহণকারী গ্রামীণ সম্পদ কর্মীরা জানান, ১৫০ দিনের অডিটের মূল দাবি ছাড়াও কর্মীদের স্বচিত্র পরিচয় পত্র ও কর্মনিশ্চয়তা প্রদান, কর্মীদের জন্য ন্যুনতম মাসিক ১৫ হাজার টাকা বেতন, স্পর্শকাতর ডেঙ্গি ও অতিমারিতে কর্মীদের অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করা, গ্রামীণ সম্পদ কর্মীদের স্বাস্থ্য সাথী ও জীবনবীমার আওতাভক্ত করা সহ একগুচ্ছ দাবি নিয়ে জেলা প্রশাসন তথা সরকারকে জানানোর উদ্দেশ্যে এদিন অবস্থান করা হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page