নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৪ অক্টোবর ২০২০ঃ

বুধবার সকাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুরুলিয়া শহরের দমকল অফিস ও হাসপাতাল চত্বরের সামনে মেইন রোডের উপর পড়েছিলেন। জানা গিয়েছে ওই ব্যক্তির ডান পায়ে ভীষণ ঘায়ের কারনে দাঁড়াতে পারছিলেন না। এমতাবস্থায় এক সহৃদয় পথচারী পুরুলিয়া সদর থানায় খবর দেন। খবর পেয়ে সদর থানার কয়েকজন পুলিশ কর্মী স্ট্রেচারের ব্যবস্থা করে ওই অসুস্থ ব্যক্তিকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তির ডান পায়ের বেশ কিছুটা অংশ গ্যাংরিনের ফলে পচে গিয়েছে। অন্যদিকে পুলিশের এই মানবিক আচরণে খুশি শহরবাসী।

শেয়ার করুন

You cannot copy content of this page