নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৮ অক্টোবর ২০২০ঃ

রবিবার সিপিআইএম-এর কাশীপুর পূর্ব এরিয়া কমিটির ডাকে ব্লকের মণিহারাতে বিক্ষোভ মিছিল ও পথসভার কর্মসূচি নেওয়া হয়। মূলত কেন্দ্রের বর্তমান কৃষি আইন বাতিল ছাড়াও শ্রমিক বিরোধী শ্রম আইন বাতিল, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মহীন ও কর্মচ্যুত সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিজেদের জেলায় কর্মসংস্থান সহ একগুচ্ছ দাবিতে এদিন মিছিল ও পথসভা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এরিয়া কমিটির সম্পাদক শীতল সরকার বলেন, এদিন এইসব মূল দাবি ছাড়াও সংশ্লিষ্ট এলাকার সমস্ত পঞ্চায়েতে স্বজনপোষণ ও দুর্নীতির বিরুদ্ধেও পথসভায় নিজেদের বক্তব্যে সোচ্চার হয়েছেন বামপন্থী বক্তারা। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুরেন্দ্রনাথ মাঝি, কাশীনাথ বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ বাউরি প্রমুখ বাম নেতৃবৃন্দ।

শেয়ার করুন

You cannot copy content of this page