নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২০ অক্টোবর , ২০২০
আজ, শুক্রবার, সপ্তমীর বিকেলে সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে সূচনা হল প্রগতিশীল পুস্তক বিপণন কেন্দ্রের। প্রতি বছর পুজোর কদিন এই পুস্তক বিপণন কেন্দ্রের বন্দোবস্ত করা হয় বলে জানিয়েছেন উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার বিকেল ৪ টায় শহরের অলঙ্গিডাঙায় দলের পুরুলিয়া উত্তর এরিয়া কমিটির কার্যালয়ের পাশেই পুজোর কদিনের জন্য অস্থায়ী পুস্তক বিপণন কেন্দ্রের সূচনা করা হল। এদিন ফিতে কেটে কেন্দ্রটির সূচনা করেন প্রবীণ বামপন্থী নেতা তথা দলীয় সদস্য ভীষ্মদেব সহিস। উপস্থিত ছিলেন উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি সহ ব্যোমকেশ দাস, জীতেন ওঝা, পার্থ মাহাত প্রমুখরা।

সিপিআইএম-এর কাশীপুর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে আদ্রার বাঙালি সমিতি পুজো মন্ডপের সন্নিকটে এদিনই অস্থায়ী পুস্তক বিপণন কেন্দ্রেরও সূচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন