নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৩ অক্টোবর ২০২০ঃ

কোভিড কেয়ার নেটওয়ার্ক ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার যৌথ উদ্যোগে ষষ্ঠী ও সপ্তমীতে পুরুলিয়ার মানুষকে করোনা সংক্রমণ আটকানোর বিষয়ে সচেতন করতে একটি সাইকেল ব়্যালির আয়োজন করা হল। ষষ্ঠীর দিন পুরুলিয়া শহর ও বলরামপুর এবং সপ্তমীতে পুঞ্চা ও আড়ষাতে কোভিড কেয়ার নেটওয়ার্ক-এর সদস্যরা এই ব়্যালিতে অংশগ্রহন করেন।

বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার সম্পাদক ও কোভিড কেয়ার নেটওয়ার্ক-এর পুরুলিয়া চ্যাপ্টারের সম্পাদক যথাক্রমে নয়ন মুখোপাধ্যায় ও সত্যরূপ সিদ্ধান্ত জানিয়েছেন, এই দুদিন সরকারি বিধি মেনে তাঁদের সংগঠনের সদস্যরা সাইকেল ব়্যালিতে অংশগ্রহন করেছেন। নয়ন মুখোপাধ্যায় বলেন, মূলতঃ মানুষের সচেতনতা ও সাবধানতাই করোনাকে পরাজিত করতে পারে। উৎসবের মরশুমেও মানুষ যাতে সাবধান ও সচেতন থাকেন এবং সরকারি বিধি মেনে চলেন তারই প্রচারে এই সাইকেল ব়্যালির আয়োজন।

শেয়ার করুন

You cannot copy content of this page