নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১৩ নভেম্বর, ২০২০
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ জন ব্লক সভাপতিকে শোকজ করল তৃণমূল। শুক্রবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গুরুপদ টুডু প্রেস বিবৃতি দিয়ে রঘুনাথপুর ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির বাউরি ও ঝালদা ২ নং ব্লকের সভাপতি সুনীল কুমার কে শোকজ করার সিদ্ধান্ত জানান । একই সঙ্গে ৭ দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে নতুন ব্লক কমিটি ঘিরে প্রকাশ্যে দল বিরোধী কথা বলার জন্যই তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।


