নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ঝালদা ২ ব্লকে আজ, মঙ্গলবার ব্লক সভাপতির সভার পাল্টা সভা করছে তৃণমূলের একাংশ। ওই সভাতে জেলা নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।সভাকে ঘিরে এলাকায় দলের ভেতরেই নানা জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি, ঝালদা ২ ব্লকের তৃণমূলের সভাপতি সুনীল কুমারকে শৃঙ্খলাভঙ্গের অভিযােগে শােকজ করেন দলের জেলা সভাপতি গুরুপদ টুডু। সেই বিষয়টি মিটমাট হওয়ার আগেই ব্লক সভাপতি বাদে ব্লকের বিজয়া সম্মেলনকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দলীয় সূত্রে জানাগিয়েছে, অঞ্চল সভাপতির নাম নিয়েই দলের কয়েকজনের সঙ্গে বিরােধ হয় সুনীলবাবুর। তার জেরেই সুনীলবাবু সম্প্রতি কোটশিলাতে একটি বৈঠক করে নতুন তালিকা প্রকাশ করেন বলে অভিযােগ। এবিষয়ে ওই এলাকারই বাসিন্দা তথা তৃণমূলের পুরুলিয়া জেলা সম্পাদক দীপক সিং বলেন, সুনীলবাবুর সঙ্গে তাে বিরােধের বিষয় নয়। জেলা থেকে নির্দেশ ছিল ব্লকে সাতজন বসে নাম চূড়ান্ত করার।
সেই মতােই কাজ এগােচ্ছিল। এবিষয়ে জেলাতে বৈঠক চলাকালীন সুনীলবাবু আচমকা বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তার পরেও তাঁর দেওয়া নাম গুলিও তালিকাতে রয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট নন সুনীলবাবু। উনি ১২ তারিখ আমাদের বাদ দিয়েই আলাদা মিটিং করলেন। তাই বাকি কর্মীরা মঙ্গলবার আলাদা একটি মিটিং ডেকেছেন। তাতে জেলা নেতারাও উপস্থিত থাকবেন। ওই সভাতে আমরা সুনীলবাবুকে ডাকিনি। তবে জেলা নেতৃত্ব ডাকতেই পারেন। উনি এলে অবশ্য স্বাগত জানাবাে। এ বিষয়ে সুনীলবাবু বলেন,আমি শুনেছি মিটিং আছে। তবে এখনও কেউ ডাকেনি।ডাকলে অবশ্যই যাবাে। কারণ আমি দলের শৃঙ্খলা মেনে চলা পুরানাে কর্মী। তিনি আরও বলেন, শােকজের জবাব অবশ্যই দেবাে। তবে এটুকু বলতে পারি দলের নির্দেশছাড়া আমি কিছু করিনি। কোনও আলাদা কমিটিও ঘােষণা করিনি। এবিষয়ে গুরুপদ টুডু বলেন, পাল্টা কোনাে কর্মসুচি নয়।সবাইকে ডাকা হবে। আর এটা অনেক আগেই ঠিকহয়েছিল।
শেয়ার করুন