নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১৭ নভেম্বর, ২০২০

২০২১ সালের জন গণনাকে টার্গেট করে নিজস্ব জাতিস্বত্বার আন্দোলনকে চরম উচ্চতায় নিয়ে যেতে চাইছে আদিবাসী কুড়মি সমাজ। মাঠে ঘাটে আন্দোলনের পাশাপাশি আন্দোলনের মূল বিষয় জনগণনাতে নথি বদ্ধ করতে বিশেষ পরিকল্পনা করেছেন সমাজের নেতৃত্ব। সেই উদ্দেশ্যে চলতি বছরের শেষেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে আদিবাসী কুড়মি সমাজ।

এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত মাহাত বলেন, করােনা পরিস্থিতিতে আন্দোলন খানিকটা পিছিয়ে গিয়েছে।আমি নিজেও অসুস্থ ছিলাম। তবে এখন অনেকটা ভালাে আছি। এখন আগের মতাে বাইরে না গেলেও পুরুলিয়াতে বাড়িও অফিস থেকেই সমাজের কাজ চালিয়ে যাবাে। তিনি আরও বলেন, ২০২১ সালে জনগণনা হবে তাতে গােটা রাজ্যের আমাদের প্রায় ২ কোটি কর্মী সমর্থক নিজেদের ভাষা কুড়মালি, জাতি কুড়মি এবং ধর্ম সারনা লিখবাে।

আর এটা হলেই আমাদের নিজস্ব জাতি স্বত্বার আন্দোলনের একটা নথি তৈরী হবে।অজিতবাবু আরও বলেন, এই কর্মসূচি সফল করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সংগঠনের মাধ্যমেও আমরা সবাইকে বােঝানাের জন্য রাজ্য জুড়ে প্রচার অভিযান ও সভা করব। তিনি আরও বলেন, আগামী ২২ নভেম্বর রাজ্য কমিটির বৈঠক এবং ২৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। ওই বৈঠকেই রাজ্য জুড়ে কবে কোথায় সভা হবে তা ঠিক করা হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও উল্লবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের প্রকাশ্য সভা হবে। ওই সভাগুলি থেকেই এবিষয়ে বার্তা দেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page