নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৬ ফেব্রুয়ারি, ২০২১

আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ বা ও গণতান্ত্রিক জোটের ডাকে ব্রিগেড সমাবেশের সমর্থনে মানুষকে আহ্বান করে পুরুলিয়া শহরে পথসভা। বিগত কয়েকদিন যাবৎ জেলাজুড়ে দলের সংশ্লিষ্ট এরিয়া কমিটির তত্ত্বাবধানে ব্রিগেড সমাবেশ সফল করতে চলছে সিপিআইএম-এর মিছিল ও পথসভা।

শুক্রবার বিকাল ৪টায় সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটির উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। উত্তর এরিয়া কমিটির সম্পাদক নিলয় মুখার্জি এদিন বলেন, রাজ্যে ধর্মনিরপেক্ষ, দুর্নীতিমুক্ত সরকার গঠন করার দাবিতে ব্রিগেড সমাবেশ সফল করতে মূলত এই পথসভা। নিলয় মুখার্জি সহ অন্যান্য বক্তাদের মধ্যে প্রনব মুখার্জি, কৌশিক মজুমদার, ব্যোমকেশ দাস বলেন, ধর্মনিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত সরকার হিসেবে বাম-গণতান্ত্রিক জোটের পক্ষে মানুষকে আহ্বান করা ছাড়াও প্রতি বছর টেট ও এস এস সি পরীক্ষার ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজ্যজুড়ে শিল্পায়ন ও কর্মসংস্থানের মত জনমুখী দাবিগুলিই প্রধান। কমিটির সম্পাদক নিলয় মুখার্জি বলেন, বিগত বেশ কয়েকদিন যাবৎ দলের রাজ্য কমিটির নির্দেশে রাজ্যজুড়ে ২৮ ফেব্রুয়ারি ২০২১ ব্রিগেড সমাবেশের সমর্থনে মানুষকে আহ্বান করার যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই দলীয় কর্মসূচির অধীনেই এদিনের পথসভা।

শেয়ার করুন

You cannot copy content of this page