নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :৫ মার্চ, ২০২১
পুরুলিয়া জেলায় নির্বাচনী ঢাকে কাঠি পড়ে গেল। শুক্রবার জেলার দুটি বিধানসভা কেন্দ্রে দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা করলেন। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন ২৪০- বাঘমুন্ডি বিধানসভায় জোটের পক্ষে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাত তাঁর মনোনয়ন পত্র জমা করেন। অন্যদিকে ২৩৯-বলরামপুর বিধানসভা কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী আনন্দী টুডুও এই কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দেন বলে জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে।
শেয়ার করুন