নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :৭ মার্চ, ২০২১
আজ মানবাজার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মানবাজার বিধানসভার মানবাজারে এক বিশাল নির্বাচনী মিছিল করা হলো। ভোটের ঘোষণার পরেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তাই এদিন মানবাজারে নির্বাচনী মিছিল করল তৃণমূল। এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু, মানবাজারের প্রাক্তন বিধায়ক সন্ধ্যারানী টুডু, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস, সহকারী সভাপতি দিলীপ পাএ সহ তৃণমূলের কর্মী ও সমর্থকেরা।


