নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ৯ মার্চ, ২০২১

রাজ্যে প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিনে মনোনায়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলের ব্যস্ততা ছিল তুঙ্গে সেই ছিল বিভিন্ন ইস্যু কে সামনে নিয়ে লড়তে থাকা কিছু নির্দল প্রার্থীর ও মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ কাউন্টডাউন।

আজ মানবাজার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন বান্দোয়ান ও মানবাজার বিধানসভার বিদায়ী বিধায়ক রাজীব লোচন সরেন ও সন্ধ্যারানী টুডু।

পুরুলিয়া বিধানসভার দুই যুযুধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের সুজয় বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সুদীপ মুখোপাধ্যায় নিজেদের মনোনয়ন পত্র আজ পুরুলিয়া সদর মহকুমা শাসকের কাছে জমা করেন।

কাশিপুর বিধানসভার জন্য মনোনয়ন পত্র জমা দেন বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা এবং রঘুনাথপুর বিধানসভার জন্য মনোনয়ন পত্র জমা দেন সিপিআইএম প্রার্থী গনেশ বাউরি।

পারা বিধানসভার জন্য নিজেদের মনোনয়ন পত্র জমা করেন বিজেপি মনোনীত প্রার্থী নাদিয়ার চাঁদ বাউরি এবং ওই বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী উমাপদ বাউরি।

শেয়ার করুন

You cannot copy content of this page