নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১০ মার্চ, ২০২১
এফসিসি মিনার্ভা একাডেমী উদ্যোগে যে সারা দেশব্যাপী ২০৩৪ সালের অনূর্ধ্ব ১০ বিশ্বকাপের যে ফাইনাল ট্রায়াল’আয়োজন করেছিল কলকাতার মধ্যমগ্রামে সেইখানে মানবাজার শহর এলাকার ছোট্ট একটি জায়গা থেকে উঠে আসা অরিত্র দাস সেই কোলকাতা মধ্যমগ্রামের প্রতিযোগিতায় সেরা ১১ জনের মধ্যে জায়গা করে নিয়েছিল। মানবাজারে রয়েছে খেলার মাঠের অভাব তা সও্বেও মানবাজারের রাজা দত্ত হলিডে হোম কোচিং ক্যাম্প নামক একটি খেলার ক্যাম্প খুলেছেন সেখান থেকেই অরিত্রকে তিনি নিজের হাতে তৈরি করেছেন বলে এ দিন জানান আমাদের। প্রথম দফায় প্রতিযোগিতাটি হয় বাগমুন্ডির অযোধ্যাতে সেখানে দু’টি গ্রুপের খেলার পর পরবর্তীকালে মধ্যমগ্রামে ফাইনাল খেলায় অরিত্র দাসকে খেলার জন্য সিলেক্ট করা হয়। স্বভাবতই অরিএ দাসের এহেন পারফরম্যান্সে জন্য খুশি তার অভিভাবকেরা। ক্রীড়াবিদ রাজা দত্ত জানান,মানবাজারের মত জায়গা থেকে যেখানে মাঠের অভাব নির্দিষ্ট পরিকাঠামোর অভাব সত্ত্বেও অনূর্ধ্ব ২০৩৪ বিশ্বকাপের সিলেকসেন প্রতিযোগিতায় আমাদের হলিডে হোম কোচিং ক্যাম্পের একজন ছোট্ট খেলোয়াড় পৌঁছাতে পেরেছে এটাই আমার কাছে অনেক গর্বের বিষয়।


