নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১১ মার্চ, ২০২১

মুখ্যমন্ত্রীর উপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে এমনই দাবি তুলে আজ মানবাজার শহরের ইন্দকুড়ি মোড়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এদিন সকাল থেকেই তৃণমূলের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে পরবর্তীকালে মানবাজার বিধানসভার বিধায়ক সন্ধ্যারানী টুডু এসে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। মূলত বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে একে অপরের উপর দোষারোপের তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছে। আজ মানবাজারের বিক্ষোভ-সমাবেশ থেকেও বিজেপিকে তীব্র আক্রমণ করা হয় এবং এই ঘটনার পেছনে বিজেপির মদত রয়েছে বলে দাবী তুলেন তৃণমূলের কর্মীরা।

শেয়ার করুন

You cannot copy content of this page