নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১২ মার্চ, ২০২১

জেলাজুড়ে গরমের প্রকোপ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শহরে বিগত সপ্তাহে দু-চার দিন পানীয় জল সরবরাহে কিছুটা হলেও বিচ্ছেদও পড়েছে। এই গরমের মধ্যেই এবার আবার বিধানসভা নির্বাচন। জোর প্রস্তুতিও শুরু হয়েছে সমস্ত রাজনৈতিক দলের। প্রশাসনিক আধিকারিকদেরও ব্যাস্ততা চরমে। ফলে এই অবস্থায় পুরুলিয়া শহরে পানীয় জলের যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে আগেভাগেই পুরুলিয়া শহরের উপকণ্ঠে কংসাবতী নদীর তীরে তেলেডি পাম্পে পুরুলিয়া পৌর প্রশাসন ও এমইডিকে সঙ্গে নিয়ে পানীয় জল সরবরাহ সচল রাখতে বিস্তারিত আলোচনা করলেন  পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় l জানা গিয়েছে, এদিনের দীর্ঘ আলোচনায় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মৃগাঙ্ক মাহাত, প্রশাসকমন্ডলীর সদস্য বৈদ্যনাথ মন্ডল, পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হলধর মাহাতো ও এমইডির একাধিক আধিকারিক।

শেয়ার করুন

You cannot copy content of this page