নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি : ১২ মার্চ, ২০২১
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো দিলেন জেলার বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাত। বৃহস্পতিবার শিবরাত্রির দিন ঝালদা থানার দঁড়দা শিব মন্দিরে পুজো দেন বাঘমুন্ডির তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার পুজো দিয়ে সুশান্ত বাবু বলেন, “দলের নেত্রী আক্রান্ত, অসুস্থ। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেই পুজো দিয়েছি”।




